বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বোদা উপজেলায়

দুর্ঘটনায় মা ও ছেলের মৃত্যু

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩
  • ২৩১ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড়ে বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা মাহফুজা বেগম (৫০) ও ছেলে মিশু (২৫) নিহত হয়েছে। তিনি

মিশু বোদা ইসলামবাগ হাফিজিয়া মাদরাসার হেফজখানার হাফিজি শিক্ষক ছিলেন।নিহতদের বাড়ি জেলার বোদা উপজেলার সদর ইউনিয়নের উলিপুকুরি গ্রামে। নিহতরা ওই গ্রামের আশরাফুল ইসলামের স্ত্রী ও ছেলে।

রোববার (৮ জানুয়ারি) রাতে উপজেলার ময়দানদিঘী এলাকার পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ওই স্থানে পৌঁছালে পঞ্চগড় থেকে ঢাকাগামী যাত্রীবাহী নাবিল কোচ তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। কোচের ধাক্কায় তারা রাস্তার ওপর ছিটকে পড়ে।

পরে স্থানীয়দের সহায়তায় বোদা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মা ও ছেলেকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় দুর্ঘঠনার বিষয়টি নিশ্চিত করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102