শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

সর্বোচ্চ মামলা নিষ্পত্তি ও সার্বিক অবদানের স্বীকৃতি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মৌলভীবাজারের আদালত সমূহে কর্মরত বিচারকদের মধ্যে ২০২২ সনে সর্বোচ্চ মামলা নিষ্পত্তির জন্য জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. মিজবাহ উর রহমানকে ও আদালতের কার্যক্রমের সার্বিক অবদানের স্বীকৃতির জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানকে পুরস্কার প্রদান করা হয়।

রোববার সংশ্লিষ্টদের হাতে পুরুস্কার তুলে দেন জেলার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহম্মদ আলী আহসান উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও সাধারণ জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহ বিচারপ্রার্থী জনগণকে উত্তম সেবা প্রদানে দ্রুততম সময়ে মামলা নিষ্পত্তি করার লক্ষ্যে কাজ করার আহবান জানান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102