মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

তেতুলিয়ায়

তামাক ও মাদকদ্রব্যের কুফল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ জানুয়ারি, ২০২৩
  • ৩৮২ এই পর্যন্ত দেখেছেন

তেতুলিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে তামাক সেবন ও নেশা জাতীয় দ্রব্যে আসক্তি ও প্রতিকারের জন্য সচেতনতামুলক একদিনের প্রশিক্ষণ কর্মশালাঅনুষ্ঠিত হয়েছে।

রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল কাসেমের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিথ ছিলেন উপজেলা মেডিকেল আবাসিক অফিসার (আর এম ও) ডাঃ আবুল কাসেম, মেডিকেল অফিসার ডাঃ মো; শাকিল রহমান, পঞ্চগড় সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা ডাঃ জিয়াউদ্দীন, জনপ্রতিনিধি ও গনমাধ্যম কর্মী, এনজিও কর্মী মসজিদের ইমাম,মন্দির
পুরোহিত গন।

মেডিকেল অফিসার ডা; আবুল কাসেমের পরিচালনায় বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডাঃ.জিয়াউদ্দীন, মেডিকেল অফিসার ডাঃ শাকিল রহমান, দেবনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম হোসেন, তেতুলিয়া রিপোর্টার ইউনিটির সভাপতি মোঃ খাদেমুল ইসলাম, তেতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল রাজ্জাক, জার্নালিষ্ট ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধার সম্পাদক এসকে দোয়েল, সাংবাদিক হাফিজুর রহমান হাবিব সাংবাদিক, মোঃ আহসান আলী সাংবাদিক,আমিরুল ইসলাম, তেতুলিয়া ইউপি সদস্য নুরুল ইসলাস, ইউপি সদস্য আব্বাস আলী, বাংলাদেশ প্রেস ক্লাবের উপজেলা শাখার সভাপতি আব্দুল বাসেত, সাংবাদিক সাব্বির হোসেন রকি, তেতুলিয়া মসজিদের ইমাম মাওলানা মাসুদুর রহমান চৌধুরী, মন্দিরের পুরোহিত শ্রী হিরা কান্ত বাবু প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মাসুদুর রহমান। প্রজেক্টরের মাধ্যমে সেমিনারে অংশ গ্রহণকারীদের মধ্যে তামাক জাতীয় দ্রব্যর ক্ষতিকারক বিষয়ের উপর উপস্থাপনা করেন মেডিকেল অফিসার ডাঃ আবুল কাসেম। কর্মশালায় বিভিন্ন পেশার ৩৫ জন অংশ গ্রহন করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102