শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

আবারও পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

সভাপতি মনিরুল ও সম্পাদক আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন
স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম ও ঢাকা জেলার পুলিশ সুপার মো, আসাদুজ্জামান ।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মো, আসাদুজ্জামান আগামী এক বছরের জন্য অ্যাসোসিয়েশনের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন।

শ‌নিবার রাতে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী এক সপ্তাহের মধ্যে সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে মর্মে সিদ্ধান্ত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক ও আই‌জি‌পি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে আইজিপি নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102