শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

টুঙ্গিপাড়ায় ওবায়দুল কাদের

বিএনপিকে অস্তিত্বের জন্য নির্বাচনে আসতেই হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আপনারা (বিএনপি) শেষ পর্যন্ত নির্বাচনে আসবেন। অস্তিত্বের জন্য নির্বাচনে আসতেই হবে। আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আসুন আমরা একসঙ্গে নির্বাচন করব। নির্বাচন সুষ্ঠু হবে। গাইবান্ধায় যে উপনির্বাচন হয়েছে এ রকম সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে। কেউই হস্তক্ষেপ করবে না।’

শনিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নতুন কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘পাকিস্তান ছাড়া পৃথিবীর আর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। এই অসাংবিধানিক অস্বাভাবিক সরকার আমরা চাই না। বাংলাদেশের জনগণ এই অস্বাভাবিক সরকার চায় না। যেভাবে পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে নির্বাচন হয় বাংলাদেশেও ঠিক একইভাবে নির্বাচন হবে। সরকার কোনো হস্তক্ষেপ করবে না। সরকার কেবল নির্বাচনকালীন রুটিন দায়িত্ব পালন করবে।’

বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘শুধু শুধু দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন কেন? দেশের মানুষকে, ভোটারদের শাস্তি দিচ্ছে কেন? আন্দোলনের নামে আজকে আপনারা এই যে বাস পোড়ানো, সামনে আপনাদের আরও ভয়ংকর প্রোগ্রাম আছে বলে আমরা জেনেছি। এসব করে দেশের আজকের এই সংকটের সময় আরও নতুন সংকট ডেকে এনে দেশের মানুষকে বিপদে জর্জরিত করা থেকে আপনাদের বিরত থাকার আহ্বান জানাচ্ছি।’

ওবায়দুল কাদের আরও বলেন, এটা চ্যালেঞ্জিং বছর। সামনে আরও কঠিন চ্যালেঞ্জ আসতে পারে। আমরা চ্যালেঞ্জ মোকাবেলায় ২২তম সম্মেলন করেছি। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় আওয়ামী লীগ প্রস্তুত। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। আপনারা জানেন, মেট্রোরেলের ফার্স্টফেজ, পদ্মাসেতু উদ্বোধন হয়েছে। কর্ণফুলী টানেলও উদ্বোধনের পথে। শত সেতু করেছি, শত রাস্তা করেছি। সামনে অনেক কাজ আছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102