শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

মাধবপুরে ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত

কুলাউড়ার প্রবাসী পরিবারের ৫ জনের লাশের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

ঘন কুয়াশার কারণে  হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বালুবোঝাই ট্রাক, মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত কুলাউড়ার প্রবাসী পরিবারের শিশুসহ ৫ জনের লাশের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। বাড়িতে দুটি লাশ এলেও তিনটির অপেক্ষায় রয়েছেন স্বজনসহ এলাকাবাসীরা।

শনিবার ৭ জানুয়ারি ভোরে মালয়েশিয়া প্রবাসী ছেলেকে ঢাকা বিমানন্দর থেকে মাইক্রোবাসযোগে মৌলভীবাজারের কুলাউড়ায় বাড়িতে নিয়ে আসার সময় প্রবাসী রাজু ও তার পরিবারের সদস্যরা মাধবপুরের নোয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক ও দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় প্রবাসী রাজুর ভগ্নীপতি আব্দুস সালাম (৩২), তার বোন সাদিয়া (২১), ভাগ্নি হাবিবা (২) ছোটভাই সিহাব (১৩) ও গাড়িচালক পৃথিমপাশার সাদির ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুরুতর আহত হন প্রবাসী রাজু (২৯), তার পিতা নুরুল ইসলাম (৫০) ও চাচাতো ভাই নিশাত (১৮)।

সবগুলো লাশ আসার পর দাফনের প্রস্তুতি নেয়া হবে। নিহতদের আত্মীয় আশরাফুল মামুন জানান, ইতোমধ্যে দুটি লাশ বাড়িতে এসেছে। বাকি তিনটি লাশ সন্ধ্যার মধ্যে বাড়িতে আনার প্রস্তুতি চলছে।

 

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102