শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

বৃটেনে ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেডের লাইসেন্স স্থগিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৩৫৭ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য অফিস: বৃটিশ বাংলাদেশী কমিউনিটিতে বহুল পরিচিত মানি ট্রান্সফার প্রতিষ্ঠান ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড হঠাৎ করে দেশে অর্থ প্রেরণ বন্ধ করে দিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এ বিষয়ে নোটিশও প্রদান করা হয়েছে। নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত তাদের মানি ট্রান্সফার সেবা বন্ধ থাকবে। তবে কি কারনে এই সেবা বন্ধ হয়ে গেলো তার বিস্তারিত কোন তথ্য দেওয়া দেওয়া হয়নি।

খোজ নিয়ে জানা গেছে, মানি ট্রান্সফার সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ধরা পড়ার কারনে ব্র্যাক সাজনের লাইসেন্স স্থগিত করেছে ইউকের ফাইনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি।

এ বিষয়ে তদন্তও চলছে। পুরো বিষয়ের সত্যতা জানতে ব্র্যাক সাজন এক্সচেঞ্জ লিমিটেড ইউকের এমডি আব্দুস সালামের মোবাইল ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

ইউকেবিডি টিভির পক্ষ থেকে প্রধান অফিসে যোগাযোগ করলে একজন কর্মকর্তা নিজের পরিচয় নাবিল আহমদ নিশ্চিত করে বলেন, কিছু অনিয়মের কারণে জটিলতা সৃষ্টি হয়েছে ।

বিষয়টি ম্যানেজমেন্ট গুরুত্বর সাথে দেখছেন । অপর এক প্রশ্নের জবাবে বলেন, আমরা ফিরে আসার চেষ্টা করছি।

বৃটেনে প্রায় বেশ কয়েক বছর হলো সুনামের সাথেই মানি ট্রান্সফার ব্যবসা করে যাচ্ছিলো ব্র্যাক সাজন। লন্ডনসহ বিভিন্ন শহরে রয়েছে প্রতিষ্ঠানটির অসংখ্য এজেন্ট।

হাজার হাজার গ্রাহক রয়েছেন যারা নিয়মিত দেশে অর্থ প্রেরণ করে আসছিলেন। লাইসেন্স হারানোর কারনেই গ্রাহকরা পড়েছেন এখন বিপাকে।

তবে ব্র্যাক সাজন তাদের ওয়েবসাইট নোটিশে জানিয়েছে, ২৬ মে ২০২১ সালের লেনদেন বাবত গ্রাহকের কোন পাওনা থাকলে তা পরিশোধ করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102