বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে ইয়াবাসহ আটক-২

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকায় ৩৪ পিস ইয়াবাসহ শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই চিনু লাল রায় (৪৩), ও মোঃ শাফাল মিয়া(৩৮) নামে দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সোয়া ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবির একটি টিম শ্রীমঙ্গল শহরের স্টেশন এলাকা থেকে আসামিদ্বয়কে আটক করা হয়। আসামি চিনু লাল রায়ের দেহ তল্লাশী করে তার পরনের নীল রঙের জিন্সের প্যান্টের পকেট থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপর আসামি শাফাল মিয়ার দেহ তল্লাশী করে তার পরনের জ্যাকেটের পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুজনের হেফাজত থেকে মোট ৩৪ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১০ হাজার ২০০ টাকা। আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102