শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

বাড়বে দিনের তাপমাত্রা, কমছে শীতের তীব্র

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

ঘন কুয়াশার কারণে দেখা মেলেনি রোদের, তাই দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে তীব্র হয়েছে শীত। সেই পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। ঘন কুয়াশা ও মেঘের আড়াল থেকে হেসে উঠছে সূর্য। বাড়তে শুরু করেছে দিনের তাপমাত্রা, কমছে শীতের তীব্র অনুভূতি।

এখন ধীরে ধীরে মেঘ কেটে যেতে থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের বিভিন্ন অঞ্চলে যে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে ও এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ার কারণে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে মাঝারি থেকে তীব্র শীতের অনুভূতি থাকতে পারে বলেও জানান মনোয়ার হোসেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102