শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ, চালু থাকবে আন্তর্জাতিক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। তবে বিধিনিষেধের মধ্যেও আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের ভ্রমণের টিকিট দেখিয়ে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবেন। তবে বন্ধ থাকবে অভ্যন্তরীণ বিমান চলাচল।বুধবার বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে:প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকেট প্রদর্শন করে গাড়ি ব্যবহারপূর্বক যাতায়াত করতে পারবে। তবে অভ্যন্তরীণ ফ্লাইটসহ সড়ক, রেল ও নৌ-পথে গণপরিবহন ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।বেবিচক সূত্রে জানা গেছে, প্রবাসী কর্মীদের কাজে ফেরার বিষয়টি গুরুত্ব দিয়েই আন্তর্জাতিক ফ্লাইট চালুর বিষয়ে সুপারিশ করেছিলো বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।আন্তর্জাতিক ফ্লাইটের বিষয়ে ৪ জুন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সর্বশেষ নির্দেশনা জারি করে। সেই নির্দেশনায় ১৯ দেশের ওপর বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে। আর্জেন্টিনা, বাহরাইন, বলেভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে,ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে এই ১১ দেশে থেকে বাংলাদেশে আসা যাবে না। এমনকি বাংলাদেশ থেকেও যাওয়া যাবে না।কুয়েত এবং ওমান থেকে দেশে আসলে তিন দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে। ৬টি দেশ থেকে আসলে ১৪ দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে। দেশগুলো হচ্ছে, বেলজিয়াম, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রিস। নির্দেশনা অনুযায়ী দেশে আসতে হলে করোনা টেস্ট করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। দেশে আসার পর ১৪ দিন হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102