রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

কঠোর বিধিনিষেধে ব্যক্তিগত গাড়িও ব্যবহার করা যাবে না

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, এবারের কঠোর বিধিনিষেধে কোনো ধরনের মোটরযান চালিত গাড়ি নিয়ে বের হতে পারবেন না।বুধবার (৩০ জুন) দুপুর ১২টায় রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।তিনি বলেন, কোনো ধরনের যানবাহন এবার চলতে দেব না। তবে পণ্যবাহী যেসব যানবাহন রয়েছে সেগুলো চলবে।ডিএমপি কমিশনার বলেন, সঙ্গত কারণে মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য কাঁচাবাজার, রোগীদের ওষুধ কেনা, কোভিডের টিকা নিতে যাওয়া, কোভিডের টেস্ট করাতে যাওয়া এসব ক্ষেত্রে কোভিডের ম্যাসেজ দেখিয়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে বাইরে বের হতে পারবেন।তবে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে বাজারে যেতে হলে আমরা তাদের রিকশা ব্যবহারের অনুরোধ করবো। অন্যান্য সব জরুরি কাজে রিকশা ব্যবহার করা যাবে। কিন্তু পরিবার নিয়ে বাইরে ঘুরতে পার্কে যাওয়ার জন্য রিকশা ব্যবহার করা যাবে না।তিনি বলেন, আমরা দেখেছি কাঁচাবাজারে ভিড় বেশি হয়। এ কারণে কাঁচাবাজার রাস্তার পাশে নিয়ে আসা হবে যাতে মানুষ দূরত্ব বজায় রেখে বাজার করতে পারেন।আন্তর্জাতিক ফ্লাইটে যারা আসবেন তাদের বহনের জন্য গাড়ি ব্যবহার করা যাবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আগত যাত্রীদের পরিবারকে আমরা অনুরোধ করবো আপনারা গাড়ি দিয়ে বিমানবন্দরে না গেলেও চলবে। কারণ বিমানবন্দরে যাত্রীদের জন্য পর্যাপ্ত সংখ্যক গাড়ি রয়েছে।বিদেশগামী যাত্রীদের রাস্তায় যাতায়াত করলে টিকিট এবং পাসপোর্ট প্রদর্শন করতে হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102