রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

নিম্ন আয়ের পরিবারগুলো যুক্তরাজ্যে নগদ অর্থ সহায়তা পাবে

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যের সরকার দেশটির লাখো নিম্ন আয়ের পরিবারকে নগদ আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে। জীবনযাত্রায় সহায়তা হিসেবে অর্থবছরজুড়ে সর্বোচ্চ ৯০০ ব্রিটিশ পাউন্ড (১০৮৪ ডলার) করে পরিবারগুলোকে দেওয়া হবে। মঙ্গলবার দেশটির কর্মসংস্থান ও পেনশন বিভাগ এই ঘোষণা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্মসংস্থান ও পেনশন বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, এই নগদ অর্থ সুবিধাপ্রাপ্ত ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে।

এই সহায়তার ঘোষণা দিয়েছিলেন চ্যান্সেলর জেরেমি হান্ট। একই ঘোষণায় তিনি কর বৃদ্ধি ও সরকারি ব্যয় সংকোচনেরও ঘোষণা দিয়েছিলেন। ওই সময় সরকার নগদ সহায়তা প্রদানের সময় সম্পর্কে কিছু জানায়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশটির ৬০ লাখ প্রতিবন্ধীর জন্য পৃথকভাবে ১৫০ পাউন্ড করে দেওয়া হবে। আর পেনশনভোগী ৮০ লাখের বেশি মানুষকে দেওয়া হবে ৩০০ পাউন্ড করে।

এর আগে গত বছর নিম্ন আয়ের পরিবারগুলোকে ১ হাজার ২০০ পাউন্ড করে নগদ আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছিল। মহামারি পরিস্থিতি ও অর্থনৈতিক সংকটে জীবনযাত্রা ব্যয় মেটানোতে হিমশিম খাওয়া পরিবারগুলোকে এই সহযোগিতা দেওয়া হয়েছিল।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102