শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

১০ ব্যাংকে সিনিয়র অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদের সংখ্যা ৯২২টি

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ১০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে বড় নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে ওইসব প্রতিষ্ঠানে ৯২২ জন নিয়োগের এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সিনিয়র অফিসার (সাধারণ) পদে যে ৯২২ জন নিয়োগ দেওয়া হবে এর মধ্যে—সোনালী ব্যাংকে ৩৯৩ জন, জনতা ব্যাংকে ৯৪ জন, অগ্রণী ব্যাংকে ১৫০ জন, রূপালী ব্যাংকে ২৫ জন, বাংলাদেশে ডেভেলপমেন্ট ব্যাংকে ২৬ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১৮৫ জন, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ১৭ জন, প্রবাসীকল্যাণ ব্যাংকে ১১ জন, কর্মসংস্থান ব্যাংকে ১৫ জন এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে ৬ জন নেওয়া হবে।

এই পদে আবেদনের যোগ্যতা—যেকোনো বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। আবেদনের শেষ সময় ৩১ জানুয়ারি।

বেতন স্কেলঃ ২২,০০০-৫৩, ০৬০ টাকা।

আবেদনের সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তাঁরাও আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জব আইডি নম্বর ১০১৮০। আবেদন ফি বাবদ ২০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা রকেট–এর মাধ্যমে জমা দিতে হবে। আবেদন করা যাবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত এই ওয়েবসাইটের মাধ্যমে

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102