রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বিপিএলের ট্রফি উন্মোচন

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ১৯২ এই পর্যন্ত দেখেছেন

আজ শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএল শুরুর একদিন আগে আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) নবম আসরের জন্য ট্রফি উন্মোচিত হয়েছে। মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেলে উন্মোচিত হয়েছে এ ট্রফি। তবে সেখানে ছিলেন না বরিশাল টিমের অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব না থাকায় তার পরিবর্তে দলের প্রতিনিধি হিসেবে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ। এছাড়া খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে ছিলেন ইয়াসির আলি রাব্বি। ঢাকা ডমিনেটরসের নেতৃত্ব পড়েছে নাসির হোসেনের কাঁধে। সিলেট সিক্সারসের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মুর্তজা।

গেল বারের মতো এবারো কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দায়িত্ব পালন করছেন ইমরুল কায়েস। চট্টগ্রাম চ্যালেঞ্জান্সের অধিনায়ক হিসেবে উপস্থিত ছিলেন শুভাগত হোম চৌধুরি। অন্যদিকে রংপুর রাইডার্সের দায়িত্বে পেয়ে নুরুল হাসান সোহান ছিলেন ট্রফি উন্মোচন অনুষ্ঠানে।

শুক্রবার দিনের প্রথম ম্যাচে দুপুর ২.৩০ মিনিটে মাঠে নামবে সিলেট সিক্সারস এবং চট্টগ্রাম চ্যালেন্জান্স। অন্যদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭.১৫ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স। দুটি ম্যাচই মাঠে গড়াবে শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102