পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয় ও উপজেলা প্রশাসন, রানীশংকৈল এর যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (০৫ জানুয়ারী) ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় ০২ (দুই) টি ইটভাটার মালিক কে অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে মোট ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহযোগিতায় ইটভাটাটার আগুন সম্পূর্ণরূপে নিভিয়ে দেওয়া হয়।
রানীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজীত সাহা অভিযানে নেতৃত্ব প্রদান করেন এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ ইউসুফ আলী প্রসিকিটর হিসেবে দায়িত্ব পালন করেন।
রানীশংকৈল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একদল সদস্য অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।