বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি শিক্ষার্থী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজে পুলিশের গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাইদ ফয়সাল আরিফ (২০) নামের এক শিক্ষার্থী। স্থানীয় সময় বুধবার (৪ জানুয়ারি) দুপুরে পুলিশের গুলিতে তিনি গুরুতর আহত হন। ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে ভর্তির পর তার মৃত্যু হয়।

জানা যায়, গুলি করার আগে আরিফ ধারাল ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে যান বলে দাবি করেছে পুলিশ।

ক্যামব্রিজ পুলিশ বলছে, সাইদ ফয়সালকে থামাতে প্রথমে স্পঞ্জ রাউন্ড ছোড়া হয়। কিন্তু এতে ফয়সাল না থেমে পুলিশের দিকে আসতে থাকে। তখন একজন পুলিশ অফিসার গুলি চালান।

জানা গেছে, ফয়সালের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে (ইউম্যাস) পড়াশোনা করতেন। তার পরিবারের প্রায় সকলেই বোস্টনে বসবাস করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102