বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন

জাতীয় সংসদের ২১তম অধিবেশনে শোক প্রস্তাব গৃহীত

সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় সংসদের ২১তম ও নতুন বছরের প্রথম অধিবেশনের শুরুতে স্পিকার সভাপতিমন্ডলীর মনোনয়ন দেন। তারা হলেন- রমেশ চন্দ্র সেন (ঠাকুরগাঁও-১), একেএম শাজাহান কামাল (লক্ষ্মীপুর-৩), ইউসুফ আবদুল্লাহ হারুন (কুমিল্লা-৩), কাজী ফিরোজ রশীদ (ঢাকা-৬) ও সালমা চৌধুরী (মহিলা আসন-৩৪)। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদের বৈঠকের সভাপতিত্ব করবেন।

এরপর রাষ্ট্রপতির ভাষনের আগে আইনমন্ত্রী আনিসুল হক ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২২ (অধ্যাদেশ, ২২ (অধ্যাদেশ নং-১, ২০২২) উত্থাপন করেন। এরপর শোক প্রস্তাব আনা হয়।

শোক প্রস্তাবে সাবেক মন্ত্রী এবিএম গোলাম মোস্তফা, সাবেক প্রতিমন্ত্রী শাহ মোহম্মদ আবুল হোসাইন, জাফরুল ইসলাম চৌধুরী, সাবেক এমপি ড. আলাউদ্দীন আহাম্মদ, সাবেক বিরোধী দলীয় হুইপ মসিউর রহমান, সাবেক এমপি এসএম ফারুক, শাজাহান খান, সংসদ সচিবালয়ে কর্মরত অফিস সহকারী মাহবুবুর আলমসহ আরো কয়েকজনের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

এবারের সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সংসদ উপনেতা মনোনয়ন দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এ পদটি শূন্য হয়।

একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ৬ নভেম্বর সংসদের ২০তম অধিবেশন শেষ হয়।

সূত্র জানায়, ২১তম অধিবেশনে মোট ১৭টি বিল উত্থাপিত হতে পারে। এসবের মধ্যে অন্তত সাত থেকে আটটি বিল পাস হতে পারে। গত ২০তম অধিবেশনে পাস না হওয়া ১০টি বিল জমা রয়েছে। নতুন সাতটি বিল জমা পড়েছে বলে আইন শাখা জানিয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102