রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

এশিয়া কাপে একই গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান

বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন

এশিয়া কাপে ফের একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত ও পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা আর আফগানিস্তান। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি (এসিসি) জয় শাহ এ বিষয়টি নিশ্চিত করেন।

২০২৩ সালের সেপ্টেম্বরে আসরটি মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে এশিয়া কাপের এই আসরটি কোথায় হবে, সেটি পরিষ্কার করা হয়নি।

গত এশিয়া কাপ হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় তার সঙ্গে মিল রেখে ওই ফরম্যাটে করা হয়েছিল আসরটি। এবারের আসরটি হবে ওয়ানডে ফরম্যাটে। কেননা ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে।

বৃহস্পতিবার ২০২৩ সাল এবং ২০২৪ সালের ক্রিকেট ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ওই ক্যালেন্ডার অনুযায়ী, বিশ্বকাপের ঠিক আগে আগামী সেপ্টেম্বরে ৫০ ওভারের এশিয়া কাপ হতে চলেছে।

এশিয়া কাপে মোট ৬টি দল থাকছে। গ্রুপ ‘এ’তে আছে ভারত, পাকিস্তান এবং বাছাই পেরিয়ে আসা একটি দল। ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।

অর্থাৎ গতবারের এশিয়া কাপে দু’বার মুখোমুখি হওয়ার পর এবারও কমপক্ষে দু’বার ভারত এবং পাকিস্তানের লড়াই হতে পারে।

এ বছরের এশিয়া কাপটি পাকিস্তানে হওয়ার কথা থাকলেও মাসকয়েক আগে জয় শাহ জানিয়েছিলেন যে, নিরপেক্ষ ভেন্যুতে হবে টুর্নামেন্টটি। তবে কোন ভেন্যুতে সেটি এখনও পরিষ্কার হয়নি।

এশিয়া কাপের গ্রুপিং

‘এ’ গ্রুপ : ভারত, পাকিস্তান এবং কোয়ালিফায়ার ১
‘বি’ গ্রুপ: বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102