মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ

দেশে এখন দাঁতহীন মানুষ দেখা যায় না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩
  • ২০৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে দাঁতের সর্বাধুনিক চিকিৎসা রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, ডেন্টাল চিকিৎসাসেবার উন্নয়নের কারণে দেশে এখন দাঁতহীন মানুষ দেখা যায় না।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিএসএমএমইউয়ের ডেন্টাল অনুষদের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, বাংলাদেশে বর্তমানে ডেন্টাল চিকিৎসায় সব ধরনের যন্ত্রপাতি উৎপাদিত হচ্ছে। আগে এসব যন্ত্র বিদেশ থেকে আনা হতো। দেশে এসব যন্ত্র উৎপাদনের ফলে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।

তিনি বলেন, সময়ের প্রয়োজনে ডেন্টালের উন্নয়নের চিত্র সবার সামনে তুলে ধরা প্রয়োজন। এজন্য বাংলাদেশের ডেন্টাল উন্নয়নের ধারাবাহিকতার চিত্র লিখিত আকারে সংরক্ষণ করা উচিৎ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তাফা জামান, অর্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম আহসান, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ওয়ারেছ উদ্দিন ও প্রস্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমানসহ আরও অনেকে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102