বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

মৌলভীবাজারের

আল ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক মহাসম্মেলন অনুষ্ঠিত

মৌলভীবাজার সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩
  • ৩৮১ এই পর্যন্ত দেখেছেন

মুসলিম উম্মার মঙ্গল ও শান্তি কামনা করে গতকাল বুধবার মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের উত্তর আঠঘর গ্রামের হাফিজ মুছা মিয়ার বাড়ি সংলগ্ন মাঠে  আল  ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামিক মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মহতি এই ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করেন পশ্চিম আগনসী জামে মসজিদ কমিটির সভাপতি ও গোবিন্দপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আব্দুর রউফ। মুফতি মওলানা তফাজ্জুল হোসেন আরাবির পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন হাফেজ ক্বারী মৌলানা শোয়াইব আহমদ আশরাফী।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফাপুর ইউ পি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ, নাজিরাবাদ ইউ পি চেয়ারম্যান আশরাফ আহমদ, শিপন আহমদ, সাইফুল আমীন।

ইসলামী মহাসম্মেলনে অন্যান্যদের মধ্যে তাফসির পেশ করেন মাওলানা শায়খ আব্দুর রহিম, মুফতি মুজাহিদুল ইসলাম, মুফতি জাফর আহমদ হেলালী, মুফতি সাইফুল ইসলাম রাজ্জাকী, মওলানা মুফতি আমীনুল্লাহ, মাওলানা শেখ আব্দুল হক, মাওলানা শায়খ রাশিদ আহমদ,  মাওলানা মুহিবুর রহমান, মাওলানা আব্দুর রব, মাওলানা ইমরান আহমদ, মাওলানা হাবিবুর রহমান রুমেল, মাওলানা জুয়েল আহমদ, হাফেজ মাওলানা কাওছার মাহমুদ,  হাফেজ নজমুল ইসলাম, হাফেজ নুরুল ইসলাম,  মাওলানা হাফেজ জুবায়ের বিন শায়েখ আব্দুর রহিম, হাফেজ নাহিদুল ইসলাম প্রমুখ।

বক্তাগণ তাদের বয়ানে  মানুষের হেদায়েত ও মুসলমানদের পারস্পরিক ঐক্য, কোরআন ও হাদিসের আলোকে মুসলমানদের জীবন পরিচালনার বিধান নিয়ে বিষদ আলোচনা করেন।

সম্মেলন সফলে সার্বিক সহযোগীতা করেন পাপলু আহমদ, সুহেল আহমদ ও হেলাল আহমদ সহ স্থানীয় যুব সম্প্রদায়। উক্ত মহাসম্মেলন সফল ও স্বার্থক করায় আয়োজকবৃন্দ উপস্থিত সকল মুসল্লি ও এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

আখেরি মুনাজাতে বিশ্বের সকল মুর্দেগানের রুহের মাগফেরাত কামনা, বিশ্ব মুসলিমের ঐক্য ও শান্তি কামনা করার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102