রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রীর বড় বোন আয়েশা মোজাক্কির মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মুহিতের বড় বোন আয়েশা মোজাক্কির ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার ভোরে সিলেটের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ৮ মেয়ে, অনেক নাতীনাতনী, ৯ ভাইবোন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বাদ আছর মৌলবীবাজারে আগুনশি এলাকার হাজী মোজাফফর দাখিল মাদরাসার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মরহুমের স্বামী মোহাম্মদ মোজাক্কির সাহেবের কবরের পাশে নিজেদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সিলেটের স্বনামধন্য পরিবারে, পিতা মরহুম আবু আহমদ আব্দুল হাফিজ এবং মাতা মরহুমা সৈয়দা শাহার বানুর বড় সন্তান ছিলেন মরহুমা আয়েশা মোজাক্কির।

মরহুমা আয়েশা মোজাক্কিরের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তার পরিবারের পক্ষ হতে সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছোটভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102