মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

দেশের অগ্রযাত্রায় নতুন বছরের শুভেচ্ছা জানালেন জয়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩
  • ২৫৬ এই পর্যন্ত দেখেছেন

২০২২ সালকে বাংলাদেশের এগিয়ে যাওয়ার বছর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

২০২৩ সাল দেশের অগ্রযাত্রার আরেকটি বছর হোক- এ প্রত্যাশা রেখে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে ৪৩ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করে এর ক্যাপশনে জয় লেখেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার বছর ২০২২। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ২০২৩ সাল হোক বাংলাদেশের অগ্রযাত্রার আরেকটি বছর।www.facebook.com/reel/5804228519695747

ওই ভিডিওতে ২০২২ সালে বাংলাদেশের উন্নয়নের চিত্রগুলো তুলে ধরেন তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102