মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ নির্বাচিত নেতৃবৃন্দকে

ইউকে বিডি টিভি পরিবারের অভিনন্দন

জেসমিন মনসুর
  • খবর আপডেট সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ২৫৮ এই পর্যন্ত দেখেছেন

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে পূনরায় সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত নির্বাচিত হওয়ায় নব নির্বাচিত সকল নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দকে ব্রিটেন থেকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর, ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন, পোগ্রাম ডিরেক্টর হেলেন ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির, ইউ কে বিডি টিভি . কমের সম্পাদক কাওছারুল আলম রিটন ও বার্তা সম্পাদক মো. শাহজাহান মিয়া প্রমুখ নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন ও বিজয়ের শুভেচ্ছা জানিয়েছেন।আবারও প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সম্পাদক হলেন শ্যামল

জাতীয় প্রেসক্লাব নেতৃবৃন্দ এর সুস্বাস্থ্য ওদীর্ঘায়ু কামনা করে আগামী দিন গুলোতে সাংবাদিকদের কল্যাণে আরও বলিষ্ঠ ভৃমিকা রাখার আহ্বান জানিয়ে অভিনন্দনবার্তায় ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, জাতীয় প্রেসক্লাব সারাদেশের সাংবাদিকদের নিকট একটি বিশ্বাসের প্রতীক। আধুনিক প্রেসক্লাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরো সাংবাদিক বান্ধব হয়ে সাংবাদিকদের দাবি, অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102