শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য

সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (২ জানুয়ারি) সকালে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন তিনি।

মন্ত্রীর দফতর থেকে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ০৫৮৪ ফ্লাইট যোগে সকাল ৮টা ৪১ মিনিটে ঢাকা ছেড়েছেন ওবায়দুল কাদের। এ সময় বিমানবন্দরে ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। উপস্থিত ছিলেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নিজাম উদ্দিন হাজারী প্রমুখ।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ জানিয়েছেন, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আগামী ৪ জানুয়ারি তিনি ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102