বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

তেতুলিয়ায়

স্কয়ার আবাসিক হোটেল এর যাত্রা শুরু

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ২ জানুয়ারি, ২০২৩
  • ৫২১ এই পর্যন্ত দেখেছেন

পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলায় সর্বাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন স্কয়ার আবাসিক হোটেল এর শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১ জানুয়ারি ) তেঁতুলিয়ার চৌরাস্তা বাজারে স্কয়ার আবাসিক হোটেল ৫ তলা ভবন এর উদ্বোধন করেন, প্রধান অতিথি মুক্তিযোদ্ধা থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান। তার বক্তব্যে তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন সুন্দর মনোরম পরিবেশ এর স্কয়ার আবাসিক হোটেল এ কাঞ্চনজংগা প্রেমিরা( পর্যটকরা) থাকতে পারবে। এতে এলাকার কর্মসংস্থান বৃদ্ধি পাবে ও পর্যটকরা আকৃষ্ট হবে।

হোটেল এর মালিক সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমানে সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শাহাবদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের  প্রভাষক (অবঃ) মোঃ আতাউর রহমান, প্রভাষক আবু হানিফ, তেতুলিয়া কৃষকলীগের সদস্য সচিব মোঃ কবির হোসেন, শ্রমিকলীগ নেতা মোঃ ইনছান আলী, শ্রমিকলীগের আহব্বায়ক আবু আসরাফ বাবু।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102