বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

শফিউল আলম চৌধুরী নাদেল বাংলাদেশ আওয়ামীলীগ এর

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’র অভিনন্দন

ইউ কে বিডি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৫০ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, সিলেটের প‌রিচ্ছন্ন রাজনীতিবিদ, মাটি ও মানুষের নেতা শফিউল আলম চৌধুরী নাদেল দ্বিতীয় বারের মত সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) সিলেট মহানগরীর স্থানীয় এক অভিজাত হোটেলে তাকে অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানান নেতৃবৃন্দ।

এস‌ময় সংগঠনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মোঃ শ‌হিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক উৎফল বড়ুয়া, দিলু বড়ুয়া উপ‌স্থিত ছি‌লেন।

ফাউন্ডেশনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্তকরে বলেন, সাংগঠনিক সম্পাদক তথা সকলের সম্মিলিত প্রচেষ্টায় জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প ২০২২-এর সফল বাস্তবায়নের ধারাবাহিকতায় ২০৪১ সালের মধ্যে উদ্ভাবনী ও জ্ঞানভিত্তিক অর্থনীতির “স্মার্ট বাংলাদেশ” বিনির্মাণে সহায়ক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102