শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

“কোটা নিয়ে নাগরিক মত” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত

মোঃ শফি মাহমুদ
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৭ এই পর্যন্ত দেখেছেন
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে কোটা বাতিলসহ চলমান অ্যান্দোলনের ৫ দফা দাবিতে, “কোটা নিয়ে নাগরিক মত” শীর্ষক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে।
“অধিকার বঞ্চিত বেকারসমাজ” এর আয়োজনে উক্ত আলোচনায় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি, জগন্মাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দীন, দিলারা চৌধুরী সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায়, অধিকার বঞ্চিত বেকারসমাজের আহ্বায়ক মোঃ তারেক রহমান বলেন, কোটায় নিয়োগ পেয়ে অপেক্ষাকৃত কম যোগ্যরা যোগ্যদের তাচ্ছিল্য করছে। অযোগ্যদের কাছ থেকে যোগ্যরা আজ যোগ্য হবার পরামর্শ পাচ্ছে। এটা আমাদের অসম্মান করে। জাতিগতভাবে আমাদের অশিক্ষা কুশিক্ষার চাদরে ঢেকে দিতে, জাতির মেরুদণ্ড ভেঙ্গে দিতে শিক্ষক নিয়োগে ৮০% কোটা প্রয়োগ করা হচ্ছে।
বক্তব্যে অধিকার বঞ্চিত বেকার সমাজের উক্ত কর্মসূচিতে ৫ দফা দাবি তুলে ধরেন বক্তারা।
১ম দাবিঃ বৈষম্যমূলক এই ফলাফল বাতিল করে এক ও অভিন্ন কাট মার্কে পুনরায় ফলাফল ঘোষনা করা হোক।
দ্বিতীয় দাবিঃ কোটা বাতিলের সরকারি পরিপত্র মেনে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।
তৃতীয় দাবিঃ শিক্ষক নিয়োগে বিদ্যমান নিয়োগ মেধার ভিত্তিতে দ্রুত সম্পন্ন করে  নতুন কোটামুক্ত পরবর্তী  নিয়োগ  বিজ্ঞপ্তি দ্রুত প্রকাশ করা হোক।
চতুর্থ দাবিঃ প্রতিবন্ধীদের কোটা সংরক্ষণ করে পোষ্য কোটাসহ সকল কোটার সম্পূর্ণ বিলোপ করা হোক।
পঞ্চম দাবিঃ নিয়োগ পরীক্ষার মেরিট লিস্টের পাশাপাশি প্রাপ্ত নাম্বার প্রকাশ করা হোক।
আলোচনা সভায়, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বলেন, নারীরা এখন বেশ এগিয়ে আছে, নারীদের ২০ শতাংশের অধিক কোটা দেয়ার যৌক্তিকতা নাই। তিনি আরো  বলেন পোষ্য কোটা আবার কিসের কোটা। শিক্ষকরা এখন ভাল বেতন পায়, তারা অনগ্রসর শ্রেনীভূক্ত নয়, পরিবারের সদস্যরা তাদের কোটায় নিয়োগ পেতে পারে না।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নাসির উদ্দিন বলেন দেশের রাজনীতিতে এখন পরিবারতন্ত্র চলছে, যে কারনে পোষ্য কোটায় তাদের আগ্রহ বেশি এটা বাতিল করতে হবে।
বেকার চাকরিপ্রত্যাশীদের বক্তব্যে তাদের বেকারত্বের আর্তনাদ উঠে আসে কর্মসূচি চলাকালীন। কৃষকের সন্তানরা তাদের কষ্টের বেকার জীবন আলোচনায় তুলে আনেন।
চাকরি প্রত্যাশী সুমন কবিরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, চাকরি প্রত্যাশী আলমগীর, ইমরান, সোহেল আমিন, সাধারণ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন ও একই সংগঠন এর প্রধান সমন্বয়ক কাওসার, ছাত্র আন্দোলনের সভাপতি ইউনুস শিকদার, নাগরিক পরিষদের আহ্বায়ক শামসুদ্দীন, আব্দুল্লাহ, নাজির, খবির, প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102