শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি

যুক্তরাজ্য আয়োজিত বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপিত

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ এই পর্যন্ত দেখেছেন

সর্ব ইউরোপিয়ান আওয়ামী সোসাইটি যুক্তরাজ্য কর্তৃক আয়োজিত বাংলাদেশের মহান বিজয় দিবস- ২০২২ এর অনুষ্ঠানটি বিপুল সংখ্যক আওয়ামী পরিবারের অংশগ্রহনে উৎসব মূখর পরিবেশে উৎযাপিত হয়েছে ।

গত ২৫শে ডিসেম্বর পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠের সভাপতি এ্যাড. টি.এম. জানে আলম(বুলবুল) এবং অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক জনাব হাসিব আহমেদ চৌধুরী ও যুগ্ম সাধারন সম্পাদক বাবুল খান (শামীম), অনুষ্ঠানের সার্বিক তত্তাবধানে ছিলেন,সহ-সভাপতি জনাব গোলাম ফারুক ও সহ সভাপতি জনাব,ফারুক হোসেন এবং সহযোগিতায় ছিলেন যুগ্ম সাধারন সম্পাদিকা সবিতা বিশ্বাস, সাংগঠনি সম্পাদক সুশান্ত ঘোষ ও নাসির উদ্দিন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং বঙ্গবন্ধু সহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন ও শত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি এডভোকেট টি.এম.জানে আলম, সাধার সম্পাদক হাসিব আহমেদ চৌধুরী, প্রধান অতিথি,বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক জনাব খলিলুর রহমান কাজী, অতিথি প্রবীন আওয়মী লীগ নেতা শ্রী চারু চন্দ্র গাইন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব, আব্দুল আহাদ চৌধুরী, ব্যারিষ্টার হাফিজুর রহমান চৌধুরী, ব্যারিষ্টার মনিরুজামান (মনজু), উপদেষ্টা কে.এম.এফ.নোমান (দিপু), উপদেষ্টা ফকরুল ইসলাম, উপদেষ্টা দেলোয়ার হোসেন বেগ, সহ সভাপতি জনাব হাসান ইমাম, সহ সভাপতি গোলাম ফারুক,সহ সভাপতি মজিবুর রহমান সরকার, যুগ্ম সাধারন সম্পাদক বাবুল খান,যুগ্ম সাধারন সম্পাদক ইমাম হাসান, যুগ্ম সাধারন সম্পাদকিতা সবিতা বিশ্বাস, সাংগঠনি সম্পাদক আকবর আলী, সাংগঠনি সম্পাদক সুশান্ত ঘোষ প্রমুখ ।

বক্তাগন ,বঙ্গবন্ধুর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে উন্নয়নের বাংলাদেশ গড়তে আওয়ামী পরিবারের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে জয় যুক্ত করার জন্য দেশ বাসির প্রতি উদাত্ত আহবান জানান।

২য় পর্বে মনজ্ঞ সংগীত সংগীত শিল্পী দেলোয়ার হোসেন, সংগীত শিল্পী শিপু ,ফারুক সিকদার, আবু কালাম আজাদ।কবিতা আবৃত্তিতে ছিলেন ইমাম হোসেন , এছাড়াও শিশু শিল্পীদের ছড়া ও কবিতা আবৃত্তি/ গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি মনমুগ্ধকর হয়ে উঠে। সংগঠনের পক্ষথেকে শিশুদের মাঝে জাতীয় পতাকা ও শিক্ষা উপকরন বিতরন করা হয়। সভাপতির সমাপনি বক্তব্যের মধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। -সংবাদ বিজ্ঞপ্তি

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102