

আলোকিত নন্দিরগাঁও ই-ম্যাগাজিন পরিবার কর্তৃক আয়োজিত রচনা প্রতিযোগিতা -২০২২ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।
আলোকিত নন্দিরগাঁও ই-ম্যাগাজিন এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক, যুক্তরাজ্য প্রবাসী ক্বারী মোজাম্মেল আলীর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও ম্যাগাজিনের প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের সমাজ কর্ম বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মু. জিল্লুর রহমান।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জরিপ অধিদপ্তর ঢাকা এর ১ম মান সার্ভেয়ার ইলিয়াছ আলী, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সাবেক সভাপতি ও ব্রিটেনের কনজারভেটিভ পার্টি নেতা আব্দুল মুবিন।
আল মানারের সম্পাদক ক্বারী মোঃ মামুনুর রশীদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আলোকিত নন্দিরগাঁও ডটকমের স্টাফ রিপোর্টার, অক্সফোর্ড প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক তিবিয়ান আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রত্যাশা যুব সংঘের সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমদ, মানাউরা নূরানি মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা কুতুব উদ্দিন, তালামিযে ইসলামিয়া গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মাওলানা শরীফ উদ্দিন, মঈনুল হক, মুরব্বি ইলিয়াছ আলী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ডুবাই প্রবাসী সিদ্দিক আলী, নন্দির গাঁও মানাউরা দাখিল মাদ্রাসার শিক্ষক রুবেল আহমদ, পাঠানটুলা রাগিব আলী মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহিব আলী প্রমুখ।
প্রধান অতিথি হিসেবে সিলেট সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মু. জিল্লুর রহমান তার বক্তব্যে নন্দিরগাঁও মানউরা গ্রামের যুবসমাজ, ছাত্রসমাজ ও তরুণদের ঐক্যবদ্ধ হয়ে সমাজের জন্য কাজ করার প্রয়োজনীয়তা ব্যক্ত করেন এবং শিক্ষার প্রচার ও প্রসারের গুরুত্ব তুলে ধরেন।বক্তব্যের শেষ পর্যায়ে তিনি রচনা লেখনি প্রতিযোগিতা -২০২২ এর ফলাফল ঘোষণা করেন।
জুনিয়র ক্যাটাগরি: ১ম স্থান মিনহাজ আহমদ তানভীর, ২য় স্থান মাহবুবা আক্তার শাহরীন, ৩য় স্থান মোঃ ফেরদৌস আহমদ
সিনিয়র ক্যাটাগরি: ১ম স্থান: সুমাইয়া আক্তার তানিয়া, ২য় স্থান: রাজু আহমদ, এ ছাড়াও আরো আটজন বিশেষ পুরস্কার লাভ করেন। বিজয়ীদের প্রাইজমানি ও সনদপত্র প্রদান করা হয়।
আলোকিত নন্দিরগাঁও ই-ম্যাগাজিন’র গোল্ডেন মেম্বার মরহুম আনোয়ার হোসেনের মাগফেরাত কামনা সহ সকলের জন্য করে দোয়া করেন প্রধান অতিথি জনাব মু. জিল্লুর রহমান।
উল্লেখ্য উক্ত সভার পূর্ব নির্ধারিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক জনাব গোলাপ মিয়া বিশেষ অসুবিধায় উপস্থিত না হতে পেরে ভার্চুয়াল মাধ্যমে ক্ষুদে বার্তা পাঠিয়ে আলোকিত নন্দিরগাঁও ই-ম্যাগাজিন পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এর সাথে যুক্ত হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।