শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

শিক্ষা মন্ত্রণালয়

সংবর্ধনার জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

কোনো সরকারি কর্মকর্তাকে সংবর্ধনা দিতে শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি বা শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখা যাবে না মর্মে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২০২৩ সালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৭১ দিন ছুটি নির্ধারণ করে একটি শিক্ষাপঞ্জি অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানেই এই নতুন নির্দেশনা এসেছে।

ছুটির দিনপঞ্জিতে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে প্রতিষ্ঠান ছুটি দেয়া যাবে না। সংবর্ধনা-পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

শিক্ষাপঞ্জিতে দেখা গেছে, পবিত্র রমজান, স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ), ইস্টার সানডে, বাংলা নববর্ষ, শবে কদর, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশের জন্য মোট ২৬ দিন, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা এবং প্রবারণা পূর্ণিমায় ৫ দিন, বিজয় দিবস, বড়দিন এবং শীতকালীন অবকাশের জন্য ১৩ দিন ছুটিসহ মোট ৭১ দিন আগামী বছরের জন্য ছুটি নির্ধারণ করা হয়েছে। ঈদুল ফিতর, ঈদুল আজহা, শবে বরাতের ছুটি নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর ভিত্তি করে। এর বাইরে প্রতিষ্ঠান প্রধানের সংরক্ষিত তিনদিন ছুটি নির্ধারিত রয়েছে।

এ ছাড়া ২১ ফেব্রুয়ারি, ১৭ মার্চ, ২৬ মার্চ, ১৫ আগস্ট ও ১৬ ডিসেম্বর ক্লাস বন্ধ থাকলেও সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দিবসটি উদযাপন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে আগামী ২৬ জানুয়ারির মধ্যে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শেষ করতে বলা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। বার্ষিক পরীক্ষা ১৬ আগস্ট থেকে ৩১ আগস্টের মধ্যে শেষ করা হবে। এ ছাড়া দ্বাদশ শেণির নির্বাচনি পরীক্ষা ৩০ এপ্রিল থেকে ১৫ মে শেষ হবে বলে জানানো হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102