রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে

শ্রীমঙ্গলে স্পেশালাইজড সেন্টার ফর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশনের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৩৫৪ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্পেশালাইজ্ড সেন্টার ফর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শহরের গুহ রোডস্থ প্রতিষ্টানটির শুভ উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্টানটির শুভ উদ্ভোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। বিশেষ অতিথি ছিলেন, সিলেট স্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. হরিপদ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট।

এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক এম এ রকিব, সাংবাদিক সাইফুল ইসলাম, আতাউর রহমান কাজল, আওয়ামীলীগ নেতা আবু তালেব বাদশা, তৌহিদুল ইসলাম মিলন প্রমুখ।

প্রতিষ্টানটির কর্ণধার ডা. সুরঞ্জন বৈদ্য জানান, মানুষের সেবা প্রদান করাই হচ্ছে মূল উদ্দেশ্য। প্রয়োজনের তুলনায় দেশে দক্ষ এবং ডিগ্রিধারী ফিজিওথেরাপিষ্ট অনেক কম। আর যারা ডিগ্রিধারী তারা উপজেলা লেভেলে আসতে চান না, সেজন্য মানুষ না জেনে অনেকটা বাধ্য হয়েই হাতুরে ফিজিওথেরাপিষ্টদের কাছে গিয়ে প্রতারিত হয়। বিষয়টি খুব পিড়া দেয় যোগ করে তিনি বলেন, শুধু টাকা রুজি করার ইচ্ছা থাকলে বড় শহরে থেকে যেতাম। আমি চাই মফস্বল এবং প্রত্যান্ত এলাকার অসহায় অসুস্থ মানুষদের সঠিক চিকিৎসা সেবা দিতে। আমি বিশ্বাস করি মানুষকে ভালবাসলে মানুষও আমাকে ভালোবাসবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102