বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

কোহলির কাছ থেকেই জার্সি উপহার নিলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষ বিকেলে মিরাজের স্পিন ঘুর্ণিতে আউট হয়েছিলেন ভারতের বিরাট কোহলি। আউট হয়ে সাজঘরে ফেরার পথে মেজাজ হারান কোহলি। নিজের রাগ প্রকাশ করে ফিরে গিয়েছিলেন ড্রেসিংরুমে।

অথচ রোববারে চিত্রটা ভিন্ন। সেই কোহলির কাছ থেকেই জার্সি উপহার নিলেন মিরাজ। গালভরা হাসিতে কোহলি মিরাজকে জার্সি দেন। মিরাজ আবার সামাজিক যোগযোগ মাধ্যমে জার্সির সেই ছবি পোস্ট করে লেখেন, ‘সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলির কাছ থেকে পাওয়া বিশেষ এক স্মারক।’

জার্সিটা ছিল ভারতের ওয়ানডে দলের, যার পেছনের অংশে নিজের অটোগ্রাফ দিয়ে কোহলি লিখেছেন, ‘To Mehidy, Best wishes.’ জার্সি অদল-বদলের সময় দু’জনের কথোপথনেও ছিল মজার কিছু বিষয়। কোহলি মিরাজকে বলেন, ‘তুই আমাকে আউট করে আবার আমার কাছ থেকে জার্সিও নিয়ে যাচ্ছিস?’ মিরাজেরও কথাটা খুবই ভালো লেগেছে।

তবে মিরাজ এই জার্সি চেয়ে রেখেছিলেন আগেই। ওয়ানডে সিরিজের সময়। ভারত মূলত মিরাজের কাছেই হেরে গেয়েছিল ওয়ানডে সিরিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ওয়ানডেতে দুর্দান্তদুটি ইনিংস খেলেন তিনি।

দ্বিতীয় টেস্টেও বাংলাদেশকে জয়ের পথে রেখেছিলেন মিরাজই। বাংলাদেশ ৩ উইকেটে ম্যাচ হারলেও উজ্জ্বল ছিলেন মিরাজ। দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫ উইকেট নেন এই স্পিনার। ভারত ২-০ ব্যবধানে জিতে নিয়েছে টেস্ট সিরিজ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102