রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ

দেশের গণতন্ত্র না থাকলে সাংবাদিকদের স্বাধীনতা থাকে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

দেশের গণতন্ত্র না থাকলে সাংবাদিকদের স্বাধীনতা থাকে না জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সাংবাদিকদের পরিপূর্ণ স্বাধীনতা যদি চর্চা করা যায় তাহলে সে দেশে গণতন্ত্র থাকে।

রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএফইউজে ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি রিয়াজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার পরে আজকে যারা ক্ষমতায় তারা এই ক্ষমতায় ছিল একে একে আমাদের স্বাধীনতার সমস্ত চেতনাকে ধ্বংস করে দিয়েছে। এই গণতন্ত্রকে যেটা আমাদের মূল চেতনা যেটা ৭২ সালে রচনা করেছিল সেই সংবিধানের মূল কথা হচ্ছে গণতন্ত্র। সেই গণতন্ত্র হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। বাকশাল প্রতিষ্ঠা করার সঙ্গে সঙ্গে কিছু পত্রিকা ব্যতীত সমস্ত পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছিল। শুধু সাংবাদিকদের স্বাধীনতা থাকলে হবে না সংবাদপত্রের স্বাধীনতা থাকতে হবে।

মোশাররফ বলেন, আওয়ামী লীগ দেশে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। এই বাকশাল পরিবর্তে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি আরও বলেন, এ সরকার ক্ষমতা টিকে থাকার জন্য ৬ শতাধিক নেতাকর্মীদেরকে গুম করেছেন। সহস্রাধিক নেতাকর্মীদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। আমাদের কন্ঠ রোধ করার জন্য এক লক্ষের উপরে মামলা দেওয়া হয়েছে। প্রায় ৩৭ লাখ নেতাকর্মীদের মামলার আসামি করা হয়েছে।

তিনি বলেন, দেশের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা সবকিছু ধ্বংস হয়ে গিয়েছে এ থেকে দেশকে রক্ষা করতে হবে। এর থেকে রক্ষা পেতে হলে স্বাভাবিকভাবে যারা গায়ের জোরে ১৪ বছর ধরে ক্ষমতায় রয়েছে, ভোট ডাকাতি করে গায়ের জোরে ক্ষমতায় রয়েছে তাদেরকে বিদায় করতে হবে।

সাবেক এই মন্ত্রী বলেন, আমরা যে ১০ দফা ঘোষণা করেছি। এই সরকারের হাত থেকে দেশের গণতন্ত্রকে রক্ষা করা। বাংলাদেশকে সর্বক্ষেত্রে ধ্বংস করে দিয়েছে সেটা থেকে কিভাবে রাষ্ট্র কাঠামো মেরামত করা যাবে সেজন্য ২৭ দফা ঘোষণা প্রস্তাবনা সেটা জাতির সামনে উপস্থাপন করেছি।

ডিইউজের সভাপতি এম আব্দুল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা- শওকত মাহমুদ, রুহুল আমিন গাজী, কবি আব্দুল হাই সিকদার, সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, শহিদুল ইসলাম প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102