শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

সাংবাদিকদের ওবায়দুল কাদের

দায়িত্ব আরও বেড়ে গেল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৫৭ এই পর্যন্ত দেখেছেন

২৪ ডিসেম্বর তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা ওবায়দুল কাদের। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ প্রসঙ্গে বলেন, এটা আমার সৌভাগ্য যে আবার আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি। এটা শেখ হাসিনার সিদ্ধান্ত। স্বাধীনতা পর তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি, দায়িত্ব আরও বেড়ে গেল।

রোববার (২৫ ডিসেম্বর) সকালে দলটির নবনির্বাচিত কমিটির সদস্যরা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউন্সিলরদের মন ও চোখের ভাষা বোঝেন। আমরা ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামোতে নির্বাচিত হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সভাপতি। তার কোনো বিকল্প নেই। তিনি ৪১ বছর ধরে সভাপতি, এটা বিশ্বে রেকর্ড।

তিনি বলেন, গতকালের জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সেটাই গতকাল আমাদের সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগে ১০ জনেরও বেশি প্রার্থী আছেন যারা সাধারণ সম্পাদক হতে পারেন। আগামী নির্বাচন, বিশ্বপরিস্থিতি সামনে রেখে আমাদের দেশেও সংকট আছে। জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর আন্দোলন- এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে নানা চ্যালেঞ্জ। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আওয়ামী লীগের নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102