শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

এসএসসি ফেল থেকে

পুনর্নিরীক্ষায় ঢাকা বোর্ডে ৭২৩ জন পাস

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ১০৯ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছে। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন। সর্বমোট ৭২৩ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলের তথ্যানুযায়ী এ বোর্ডে ফলাফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন জমা পড়ে ৬৮ হাজার ১১০টি। আবেদনকারীর সংখ্যা ছিল ৩৬ হাজারের অধিক।

এর আগে গত ২৮ নভেম্বর এসএসসি ও সমমানে পরীক্ষার ফল প্রকাশ করা হয়। মোট ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। জিপিএ-৫ পেয়েছিল দুই লাখ ৬৯ হাজার ৬০২ জন। অপরদিকে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে অসন্তোষ নিয়ে সাধারণ ৯টি শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে মোট ২ লাখ ৭৮ হাজার ৮৫৪টি আবেদন জমা পড়েছে।

এর মধ্যে ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলা, ইংরেজি, গণিত এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্র বিষয়ের ফল পুনর্মূল্যায়ন চেয়ে বেশি আবেদন করেছে শিক্ষার্থীরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102