প্রথম বারের মতো সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে সিলেটে ‘প্রিন্সিপাল মরহুম ইকবাল আহমদ মেধাবৃত্তি পরীক্ষা ২০২২’ সম্পন্ন হয়েছে। এবিসি একাডেমিসহ মোট ১৩টি সেন্টারে প্রায় ৪ হাজার শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। প্রথম শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত জেলার বিভিন্ন প্রতিষ্টানের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে প্রতিটি পরীক্ষায় সেন্টার উৎসব-মুখর পরিবেশ ছিলো।
পরীক্ষায় প্রিন্সিপাল মরহুম ইকবাল আহমদের বন্ধু বিশিষ্ট শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব এনামুল হক চৌধুরী পরীক্ষা চলাকালীন বেশ কয়েকটি বৃত্তি পরীক্ষা হলরুম পরিদর্শন করেন। এসময় তিনি (এনামুল হক চৌধুরী) হলরুম ঘুরে দেখে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন বৃত্তি পরীক্ষায় উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসা করেন।
বৃত্তি পরীক্ষা চলাকালে ছাতক পাথর ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী নেছার আহমদ, সিলেটেস্হ ‘ছাতক ফোরাম সেক্রেটারী’ হাফিজ আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা বেলাল আহমদ, চিকিৎসক আব্দুল কাদির বেগ, বিশিষ্ট ব্যবসায়ী রেজুয়ান আহমদ, মুতাহির আলি, স্কুল ওয়াই এর সাবেক শিক্ষক ওবায়দুর রহমান, তানভির আহমদ, নাজমুল হক প্রমুখ পরীক্ষার কয়েকটি সেন্টারের হল পরিদর্শন করেন। খুব স্বল্প সময়ের মধ্যে অনুষ্টিত বৃত্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ট্যালেন্টপুল, বিশেষ ক্যাটাগরি ও সাধারন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।