বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

জাপানে ভারী তুষারপাতে ১৩ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

জাপানের উত্তরাঞ্চলসহ দেশটির বিভিন্ন স্থানে গত কয়েকদিনে ভারী তুষারপাতের কারণে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। তুষারপাতে আহত হয়েছেন আরও ৮০ জনের বেশি মানুষ। একই সঙ্গে ভারি তুষারপাতের কারণে ১০ হাজারের বেশি বাড়িঘর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে শনিবার (২৬ ডিসেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

জাপানের আবহাওয়া অধিদপ্তর দেশটির উত্তরাঞ্চল এবং জাপান সমুদ্র উপকূলীয় এলাকায় উচ্চ ঢেউয়ের কারণে দুই ফুট পর্যন্ত গভীর তুষারপাত ও তুষারঝড় হতে পারে বলে সতর্ক করে দিয়েছে।
দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, শনিবার বিকাল পর্যন্ত তুষারপাতের কারণে ৮০ জনের বেশি আহত হয়েছেন।

জাপানের সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকের প্রতিবেদন অনুযায়ী, ভারী তুষারপাত ও তুষারঝড়ের কারণে জাপানের উত্তরাঞ্চলে ট্রেন ও বিমান সেবা ব্যাহত হয়েছে। এছাড়া মধ্য ও পশ্চিমাঞ্চলের কিছু অংশে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটেছে। সূত্র: রয়টার্স।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102