বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৬৭ এই পর্যন্ত দেখেছেন

সিলেট অফিস : গাছ আমাদের প্রাণ, গাছ লাগান, পৃথিবীকে বাঁচান’ স্লোগান নিয়ে জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে লন্ডন প্রবাসী আলহাজ্ব মজিদ (লালমিয়া) ও রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদের সাহায্যে বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের নৈখাই পুরাতন জামে মসজিদে বৃক্ষরোপনের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্টান এ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, করোনা অক্সিজেনের নামে যে শিক্ষা দিয়েছে তা থেকে ঘুরে না দাঁড়ালে আগামী প্রজন্মকে পৃথিবীতে বাঁচতে দেওয়া যাবে না । তাই প্রকৃতিকে বাঁচাতে হলে চাই পরিবেশ সুরক্ষা আর এর জন্য আমাদের যথেষ্ট সচেতন হতে হবে এবং রাসুলুল্লাহ (সা.) বৃক্ষরোপণকে সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত করেছেন। তিনি বলেছেন, ‘মানুষ, পাখি বা পশু যখন তাদের আহার্য গ্রহণ করে, তখন তা তার (রোপণকারী) পক্ষে একটি সদকা (দান) হিসেবে পরিগণিত হয়।’ (বুখারি ও মুসলিম)।
প্রিয় নবীজি (সা.) নিজ হাতে গাছ লাগিয়েছেন, সাহাবায়ে কেরামকে গাছ লাগাতে ও বাগান করতে উদ্বুদ্ধ করেছেন। ব্যক্তিগত ও সামাজিক বনায়নও করেছেন।
লন্ডন প্রবাসী আলহাজ্ব মজিদ (লালমিয়া) বলেন শুধু আজকের দিনে নয় আমরা যেন প্রতি দিন গাছ লাগাই গাছের যত্ন করি । গাছ থাকলে আমরা থাকবো তাই গাছ লাগান, পৃথিবীকে বাঁচান।

রোটারিয়ান রাবেয়া তাহেরা মজিদ বলেন যে কোন মুল্যে আমাদেরকে পরিবেশ রক্ষা করতে হবে। তবে এর প্রথম কাজ বৃক্ষরোপন। একই সঙ্গে জলের অপচয় বন্ধ করা, প্লাস্টিক বর্জন করা, গাছ কাটা থেকে বিরত থাকা, পশু পাখির প্রতি ভালবাসা জাগানো এইসব মিলিয়ে আমাদের পৃথিবী, আমাদের পরিবেশ ।

জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিজন সদস্য যাতে আজকের দিনটা পালন করেন নিজের বাড়িতে তার জন্য “ঘরে ঘরে গাছ লাগান, পরিবেশ বাঁচান’” এই কর্মসূচি হিসেবে নিজ নিজ বাড়িতে গাছ লাগান ।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ট্রাস্টের ভাইস্ প্রেসিডেন্ট এনামুল কবির। এসময় উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা মোগলাবাজার ইউনিয়নের সাবেক মেম্বার সানাওর আলী সোনামিয়া, ট্রাস্টের নির্বাহী সদস্য আপ্তাব উদ্দিন, হারুনুর রশিদ হিরন ও মোঃ শাহাব উদ্দিন শিহাব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরাতন জামে মসজিদের মোতাওয়াল্লী জিতু মিয়া, সমাজকর্মী বাহার উদ্দিন, গিয়াস উদ্দিন, নুরুল ইসলাম ও এমদাদুর রহমান রাহাদ প্রমুখ।
জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুরুতেই দোয়া পরিচালনা করেন নৈখাই মসজিদের ইমাম মাওলানা রিয়াজ উদ্দিন।
ট্রাস্টের উদ্যোগে স্থানীয় সকল মসজিদে ফলবান বৃক্ষ নারিকেল, আম, কাঠাঁল ও পেয়ারা রোপণ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102