শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

স্পেনে

ভিক্টোরি মানি ট্রান্সফার পেলো আন্তর্জাতিক অভিবাসী পদক

মুবিন খান, স্পেন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৭৯ এই পর্যন্ত দেখেছেন

স্পেনে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন করা হয়েছে। এদিন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় অনুমোদিত বার্সেলোনায় ভিক্টোরি মানি ট্রান্সফার অ্যান্ড ট্রাভেলসকে আন্তর্জাতিক অভিবাসী পদকে ভূষিত করা হয়।

‘থাকবো ভালো- রাখবো ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়- গড়বো বাংলাদেশ।’ এই স্লোগানকে সামনে রেখে স্পেনের মাদ্রিদে বাংলাদেশি দূতাবাস গত ১৫ ডিসেম্বর এক স্মারকে এই পদক ঘোষণা করা হয়।

স্পেনে বাংলাদেশি ব্যবসাপ্রতিষ্ঠানের মাঝে দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানকে এ বছর বাছাই করা হয়েছে বলে জানা গেছে। স্মারকে, আমানাহ মানি ট্রান্সফারকে প্রথম স্থান ও বার্সেলোনার ভিক্টোরি মানি ট্রান্সফার অ্যান্ড ট্রাভেলসকে দ্বিতীয় স্থানে ভূষিত করা হয়।

পদকপ্রাপ্ত ভিক্টোরি মানি ট্রান্সফার অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী রাজিব হোসাইন জানান, রেমিট্যান্স পাঠানো প্রতিষ্ঠান হিসেবে আমরা আন্তর্জাতিক অভিবাসী দিবস পদকে ভূষিত হয়ে খুবই খুশি। আমাদের এই প্রাপ্তিটা পুরো স্পেনের প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের। আমাদের গ্রাহক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

সোমবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদ্রিদে অবস্থিত বাংলাদেশি দূতাবাস প্রাঙ্গণে ব্যবসায়ী, সুধী, শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক ও কমিউনিটি নেতাদের নিয়ে দূতাবাস আন্তর্জাতিক অভিবাসী দিবস অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102