মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

পদত্যাগ করলেন বিএনপির সংসদ সদস্য হারুন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

অবশেষে সংসদ সদস্য পদ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন বিএনপি নেতা হারুনুর রশীদ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তার পদত্যাগপত্র জমা দেন তিনি।

তিনি বলেন, দেশ এখন আর আইন অনুসারে পরিচালিত হচ্ছে না। এখন এই সংসদ মহাজোটের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এখানে কোনো বিরোধী দলের সদস্য নেই। এটি একদলীয় সংসদ। আমাদের সংবিধান ও কার্যপ্রণালী বিধিতে এই ধরনের কোনো সুযোগ নেই।

এর আগে বিএনপির পাঁচজন এমপি ও একজন সংরক্ষিত আসনের এমপি (ব্যারিস্টার রুমিন ফারহানা) পদত্যাগ করেন।

বিএনপি নেতা হারুনুর রশীদ আরও বলেন, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যালয়ে কিছুদিন আগেই নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। এটি একটি গণতান্ত্রিক সভ্য দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকে পার্টির (দলের) চেয়ারম্যান, মহাসচিবসহ সব নেতার বিরুদ্ধে ‘মিথ্যা জঙ্গি ও নাশকতার মামলা’ দিয়ে তাদেরকে আটক রাখা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102