শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাষ্ট্র না বিএনপির মেরামত দরকার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপিরই তো মেরামত দরকার। কারণ জনগণ থেকে তারা দূরে সরে গেছে। তাদের ২৭ দফার সঙ্গে তাদের বর্তমান নীতি সাংঘর্ষিক। কেননা, তাদের জোট সদস্যদের কেউ কেউ চায় বাংলাদেশটা আফগানিস্তান হোক। তাছাড়া বিশেষজ্ঞরাই বলছেন, তারা ক্ষমতায় এলে আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানাবে দেশকে। তারা আসলে জনগণের সঙ্গে ভাওতাবাজি করছে। বুধবার সচিবালয়ে নিজ দফতরে এ বক্তব্য দেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, রাষ্ট্র কি কারখানা, যে মেরামত করতে হবে? বিএনপি সংস্কারের কথা বলতে পারতো।

তিনি বলেন, নির্বাচন কমিশনের দায়িত্ব সবাইকে নিয়ে নির্বাচনের আয়োজন করা। আওয়ামী লীগও চায়। কিন্তু বিএনপি কী করবে, সেটা তাদের ব্যাপার। তবে গাধা জল ঘোলা করে খায়। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।

গাজীপুরে এক বিএনপি নেতাকে ডাণ্ডাবেড়ি পরিয়ে মায়ের জানাজা পড়ানো প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন; এটার এখতিয়ার জেল প্রশাসনের, পুলিশের নয়। মূলত ক’দিন আগে আসামি পালানোতে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। তবে ব্যক্তিগতভাবে মনে হয়, বিএনপির ওই নেতার সঙ্গে এরকম না করলেই ভালো হতো।

রাষ্ট্র মেরামত বিএনপি যে ২৭ দফা দিয়েছে তা জনগণের সঙ্গে ভাওতাবাজি। মন্ত্রী বলেন, রাষ্ট্র কোনো যন্ত্র না, যে মেরামত করতে হবে। বিএনপি এটিকে রাষ্ট্র সংস্কার বলতে পারতো বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102