শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পরামর্শমূলক কর্মশালায় স্পিকার

বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৩৪ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাল্য বিবাহ প্রতিরোধ ও কিশোরী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবাইকে নিয়ে কাজ করে যেতে হবে। কিশোরীরা তাদের কৈশোরকালীন উল্লেখযোগ্য সময় বিদ্যালয়গুলোতে অতিবাহিত করে। তাই কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যালয়ের অনুশাসন, শিক্ষকদের আন্তরিকতা এবং বিদ্যালয়ের স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। এসময় তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সচেতনভাবে এগিয়ে আসার আহ্বান করেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) গাজীপুর জেলার কালীগঞ্জে রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়, উলুখোলা প্রাঙ্গণে বিএপিপিডি আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষা শিরোনামে স্থানীয় পর্যায়ে পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ড. মো. আব্দুস শহীদ, হাবিবে মিল্লাত ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন উম্মে কুলসুম স্মৃতি এবং আদিবা আনজুম মিতা এবং সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে. এম. আব্দুস সালাম।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রত্যন্ত অঞ্চলের মেয়েদের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদক্ষ ও আন্তরিক পরিকল্পনার ফলে সব স্তরের শিক্ষা সহজ হয়েছে। কিশোরীদের সব ধরনের প্রতিবন্ধকতা দূর করতে পারলে তারাও যোগ্য নাগরিক হিসেবে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারবে।

তিনি বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা আনয়নের লক্ষ্যে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার পাশাপাশি অন্যান্য এলাকাতেও এ প্রকল্পের সাথে যুক্ত থেকে কাজ করে যাচ্ছেন। যার ইতিবাচক প্রভাব সারা বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে। এ কর্মশালায় যুক্ত ইউনিয়ন পরিষদের সদস্য, অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীদের পরামর্শ বাল্যবিবাহ প্রতিরোধ এবং কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণে প্রকল্পটির জন্য সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ স্থানীয় পর্যায়ে পরামর্শমূলক কর্মশালায় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্মসচিব এবং এসপিসিপিডি প্রকল্পের প্রকল্প পরিচালক এম, এ, কামাল বিল্লাহ, জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, উপ-প্রকল্প পরিচালক এ কে এম আব্দুর রহিম ভূইয়া, টেকনিক্যাল অফিসার খন্দকার জাকিউর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাহী কর্মকর্তা, ইউএনএফপিএ এবং বিএপিপিডির প্রতিনিধিরা, স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার, কাউন্সিলর, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাসহ স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102