বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

ধানমন্ডিতে ওবায়দুল কাদের

রাষ্ট্র মেরামতে বিএনপির রূপরেখা হাস্যকর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

রাষ্ট্রকে মেরামত করতে বিএনপি যে রূপরেখা দিয়েছে তা হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্মেলন উপলক্ষে গঠিত খাদ্য উপকমিটির সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, তারা ক্ষমতায় আসলে রূপরেখা বাস্তবায়ন হবে না, আসলে নদীতে ভেসে যাবে।

কাদের বলেন, বিএনপির দেশকে ধ্বংসের দ্বারপ্রান্ত নিয়ে গিয়েছিলো, শেখ হাসিনার দৃঢ়তার কারণে বাংলাদেশ আজকে সমৃদ্ধ, বিএনপি ভোট চুরি করেছে গণতন্ত্রের নামে হ্যাঁ-না ভোট করে ধ্বংস করেছে মুক্তিযুদ্ধের চেতনা। যারা ধ্বংস করে তারা মেরামত করবে কি করে এটা অত্যন্ত হাস্যকর স্ট্যান্টবাজি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি মিথ্যাচারের হোতা, তাদের মুখে সত্য বেমানান। বিএনপিকে কেউ বিশ্বাস করে না। ক্ষমতায় যাওয়ার জন্য তারা মাঠে রয়েছে, কিন্তু সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে পারেনি। দেশের মানুষ এখনো বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে। এটা প্রমাণিত সত্য যে, বিএনপি সন্ত্রাস-জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।

খাদ্য উপ-কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে এতে আরও অংশ নেন দলটির প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ উপ-কমিটির সদস্যরা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102