মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

আড়াই কোটি টাকা আত্মসাৎ

সলিমুল্লাহ মেডিকেলের ক্যাশিয়ার কারাগারে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২১ ডিসেম্বর, ২০২২
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

আড়াই কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাশিয়ার আব্দুছ ছাত্তার মিয়াকে কারাগারে পাঠানেরা আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ( ২০ ডিসেম্বর) দুপুরে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের একটি টিম। এরপর তাকে আদালতে সোপর্দ করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে দুদক। এরই পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আদালতের দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী বিষয়টি জানান।

এরআগে, গত ১৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, চলতি বছরের জুলাই থেকে নভেম্বর পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা ও বিভিন্ন পরীক্ষার জন্য আদায় করা সরকারি রাজস্ব (ইউজার ফি) বাবদ ২ কোটি ৫৪ লাখ ৪৩ হাজার ৪৪১ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন হাসপাতালটির ক্যাশিয়ার আব্দুছ ছাত্তার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102