রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

কাতার বিশ্বকাপ-২০২২

আর্জেন্টিনাকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ২০৭ এই পর্যন্ত দেখেছেন

আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ জয় করায় দেশটির প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একটি স্বাক্ষরিত চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বাংলাদেশের জনগণ এবং আমার নিজের পক্ষ থেকে, ২০২২ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের দুর্দান্ত জয়ের জন্য আপনাকে এবং আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি খুবই আনন্দিত।

তিনি আরও বলেছেন, ‘আমি আনন্দের সাথে লক্ষ্য করেছি ফুটবলের প্রতি গভীর প্রেম ও ভালোবাসা, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল টিমের, আমাদের দুই দেশের মানুষকে গভীরভাবে সংযুক্ত করে। আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ের মুহূর্তটি স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি তাদের প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোর দিয়ে বলেন, ‘আমাদের দুই দেশের জনগণের মধ্যে এই অভূতপূর্ব ভালোবাসা ও প্রেম দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের পথ প্রশস্ত করেছে।’ আগামী দিনে একে অপরের রাজধানীতে দূতাবাস খোলার মাধ্যমে এই সম্পর্ককে আরও সুসংহত করার আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102