বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

রংপুরের

তারাগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫

রংপুর সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

রংপুর তারাগঞ্জে ট্রাক-ইজিবাইক-অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে উপজেলার রংপুর-দিনাজপুর মহাসড়কের নেংটিছেড়া সেতুর কাছে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- সহির উদ্দিন, খাদেমুল ইসলাম, আজানুর রহমান, ও হাবিবুল্লা। বাকী একজনের এখনও পরিচয় মেলেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ডে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দপুরের দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেড়া সেতুর কাছে পৌঁছলে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন মারা যান। পরে একজন তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। নিহতরা সবাই ইজিবাইকে থাকা যাত্রী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মী আনিস ও ডিউটি অফিসার সোহেল রানা।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102