বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন

কাতার বিশ্বকাপ-২০২২

জয়ের পথে মেসি, ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৮০ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বকাপ ফুটবলের মহারণে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করলো মেসির আর্জেন্টিনা। ২২তম বিশ্বকাপ ফুটবলের শিরোপানির্ধারণী ম্যাচে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে নামে দুই ফুটবল পরাশক্তি ফ্রান্স-আর্জেন্টিনা।

খেলার ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সুপারস্টার লিওনেল মেসি এগিয়ে দেন দলকে।

কাতারের রাজধানী দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফুটবল দুনিয়ার সবচেয়ে উত্তাপ ছড়ানো ধ্রুপদী ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), জিটিভি ও টি স্পোর্টস চ্যানেল। অনলাইনে https://toffeelive.com/home ফাইনালের এই মহারণ দেখা যাচ্ছে।

২০১৪ সালের পর আরেকবার বিশ্বকাপের ফাইনালে খেলছে আর্জেন্টিনা। এবারও সুপারস্টার লিওনেল মেসির জাদুকরী পারফরমেন্সে ভর করে চূড়ান্ত লড়াইয়ের টিকিট কেটেছে আলবিসেলেস্তারা। আট বছর আগের ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে বেদনায় পুড়তে হয়েছিল কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনার দেশকে।

ফাইনালে ফরাসি তারকা ফুটবলার এমবাপ্পের গতিকে ভালোই রুখছে আর্জেন্টাইন রক্ষণভাগ। গ্রিজম্যানের মাঝমাঠের দক্ষতা সামলাচ্ছে আর্জেন্টাইন ফুটবলাররা। সঙ্গে ফ্রান্স খেলোয়াড়দের উচ্চতার বিরুদ্ধেও খেলতে হবে।

শিরোপা জিততে তাই আর্জেন্টিনার খেলোয়াড়দের ঠেকাতে হবে লেস ব্লুজদের মাথা।

আর্জেন্টিনার একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ানো রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, ডি পল, ডি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

ফ্রান্সের একাদশ

হুগো লরিস, জুলেন কুন্দে, রাফায়েল ভারানে, ডায়ত উপামেকানো, থিও হার্নান্দেজ, অঁরেলিন চুয়ামেনি, আন্দ্রে র‌্যাবিওট, অ্যান্তোনিও গ্রিজম্যান, উসমান ডেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, অলিভার জিরুদ।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102