রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

কারাবন্দি

বিএনপি মহাসচিবের বাসায় গণতন্ত্র মঞ্চের নেতারা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৬৮ এই পর্যন্ত দেখেছেন

কারাবন্দি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সহমর্মিতা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে উত্তরার বাসা থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার বিকেল ৪টায় বিএনপি মহাসচিবের উত্তরার বাসায় তার সহধর্মিণী রাহাত আরা বেগমের সঙ্গে দেখা করেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

বিএনপি মহাসচিবের বাসায় গণতন্ত্র মঞ্চের নেতাদের যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপি মহাসচিকের বাসায় প্রথমে যান নাগরিক ঐক্য সভাপতি মাহামুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলন সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার ও গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

এরপর বিএনপি মহাসচিবের বাসায় যান জাতীয় পার্টি (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ জাতীয় দল চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, এনডিপি চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের, এলডিপি মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব মোস্তাফিজুর রহমান।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102