বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

কাতার বিশ্বকাপ-২০২২

লুসাইল স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান মাতালেন নোরা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

কাতার বিশ্বকাপের পর্দা নামতে এক ঘণ্টারও কম সময় বাকি। তবে তার আগে কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয় বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠান।

শুরুতে বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘হায়া হায়া’ গানে পারফর্ম করেন আমেরিকান-নাইজেরিয়ান গায়ক দাভিদ এদেলেকে ও কাতারি গীতিকার আয়শা। তারপর মঞ্চ মাতান পুয়ের্তো রিকান গায়ক ওযুনা ও ফ্রেঞ্চ র‍্যাপার জিমস।

এরপর সমাপনী আসর মাতান বলিউডের আইটেম কন্যা নোরা ফাতেহি। নোরার সঙ্গে মন মাতানো নৃত্যে অংশ নেন রহমা রিয়াদ, বালকিস এবং মানাল।

আজ কাতারের জাতীয় দিবস হওয়ায় ফাইনালের তিন ঘণ্টা আগে লুসাইল স্টেডিয়ামের আকাশ রাঙিয়েছে কাতার বিমান বাহিনী। উদ্বোধনী অনুষ্ঠানের মতো সমাপনীতেও দেখা যায় উটের প্যারেড।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102