রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

কাতার বিশ্বকাপ-২০২২

‘বিশ্বকাপটা কিন্তু জিতেতেই হবে’ মেসিকে আবেগি বার্তা ছেলের

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন

আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। লুসাইল স্টেডিয়ামের ফাইনালে ডিপেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে নামবে আর্জেন্টিনা । লিওনেল মেসি কি তার বিশ্বকাপের শেষ ম্যাচ রাঙ্গাতে পারবেন? ছুঁতে পারবেন তার ‘আইডল’ ডিয়েগো ম্যারাডোনাকে?

২০১৪ সালের বিশ্বকাপের পর আবারও ফাইনালে আর্জেন্টিনা। সেবার জার্মানির বিপক্ষে হেরে যায় আর্জেন্টিনা। এবার দেশের হয়ে তৃতীয় বিশ্বকাপ জেতার সামনে মেসিরা। এমন উন্মাদনায় যখন ফুটবল দুনিয়া, তখন মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন ছেলেও এই ফাইনালের দিকে তাকিয়ে রয়েছে। এমন প্রেক্ষাপটে মেসিকে খোলা চিঠি লিখল তার ১০ বছরের ছেলে থিয়াগো মেসি। বাবাকে ছোট্ট ও নরম আঙুলে লেখা থিয়াগোর সেই আবেগি চিঠি এই মুহূর্তে ভাইরাল।

মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবিতে পেন্সিলে থিয়াগোর লেখা চিঠি। লেখা রয়েছে আর্জেন্টিনার জনপ্রিয় গান ‘মুচাচোস’। সেই গানের বিখ্যাত লাইন হল ‘আমরা আবার আশায় বুক বেঁধেছি’।

সেই চিঠিতে লেখা আছে, ‘আমি জন্মেছি আর্জেন্টিনায়, দিয়েগো ও লিওনেলের জন্মভূমিতে। ওঁদের আমি কখনও ভুলব না’ গানের একেবারে শেষে বলা হয়েছে, আমি তৃতীয় বারের জন্য চাই, বিশ্বচ্যাম্পিয়ন হতে। বলা হয়েছে, দিয়েগো ও তার অভিভাবকরা স্বর্গ থেকে এই দৃশ্য দেখে খুশি হবেন এবং মেসির জন্য গর্ব অনুভব করবেন।

আর্জেন্টিনাকে তৃতীয়বার চ্যাম্পিয়ন করার আবেদন করেছে ছোট্ট থিয়াগো। বাবাকে লেখা চিঠিতে থিয়াগো বলেছে,আর্জেন্টিনার সমস্ত মানুষ আজ তোমার দিকে তাকিয়ে রয়েছে। বাবা তুমিই ওদের আশা ভরসা। ওরা শুধু তোমার দিকে তাকিয়ে রয়েছে।

ফুটবল ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলছেন মেসি। শুধু তাই নয় আকাশী নীল-সাদা জার্সিতে শেষ ম‍্যাচে নামছেন লিও। তাই কাতার বিশ্বকাপে ইতিহাস তৈরি করতে চান মেসি। জিততে চান বিশ্বকাপ ট্রফি। ১৯৮৬ সালের পর ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি আর্জেন্টিনা। ১৯৯০ এবং ২০১৪ সালে ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ডিয়েগো ম্যারাডোনা বা মেসিদের। তবে চলতি বিশ্বকাপের শেষ সুযোগ। ফ্রান্সকে হারাতে পারলেই তৃতীয়বার চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102